ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৮:৪৪:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

২২ ঘণ্টা পর কাদায় আটকে পড়া হাতি উদ্ধার  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কাদায় আটকে পড়া একটি বন্য হাতিকে নয় ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার নাপোড়া এলাকায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় আটকে পড়া হাতিটি উদ্ধার করে।

বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা (রেঞ্জার) আনিসুজ্জামান শেখ বলেন, আমরা বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ৭টার দিকে হাতিটি কাদায় আটকে যাওয়ার খবর পাই, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করি।

তিনি বলেন, প্রথমে আমরা একটি পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করি।  পাশাপাশি পানি ছিটিয়ে কাদা নরম করে নেই।  পরে অন্তত ৩৫ জন গ্রামবাসীর সহায়তায় হাতিটি ডাঙায় তুলতে সক্ষম হয়েছি।

আনিসুজ্জামান বলেন, মাদি হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর।  হাতিটি পুষ্টিহীনতায় ভুগছে। কাদায় আটকে যাওয়ায় আরও দুবল হয়ে গেছে।  উদ্ধারের পর আমরা হাতিকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি।  হাতিটি দাঁড়াতে পারছিল না।

তিনি আরও বলেন, ডুলাহাজারা সাফারি পার্ক থেকে চিকিৎসকদের আসার অনুরোধ জানানো হয়েছে।  চিকিৎসক এলে সকালে আমরা আবার যাব।  হাতিটিকে পাওয়া গেলে চিকিৎসা দেওয়া হবে।